top of page

লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের


১৩ জুলাই, ২০২৬: প্রথমবারের জন্য টেস্ট জয়। ইতিহাস ভারতের মেয়েদের। ১৪২ বছরের টেস্ট ইতিহাসে লর্ডসের মাঠে আয়োজিত প্রথম মহিলা টেস্ট ম্যাচেই ইংরেজদের ডেরায় গিয়ে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল ভারত। ২৭০ রানের রেকর্ড ব্যবধানে জিতে গেল ভারত। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিল ভারতের মহিলা ক্রিকেট দল।

গত ৪ জুন থেকে ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের মধ্যে যে টেস্ট হয়েছিল, সেটি ছিল ঐতিহাসিক এই মাঠের ১৫০তম টেস্ট। ১৮৮৪ সাল থেকে এই মাঠে টেস্ট ক্রিকেট হচ্ছে। তার ১৪১ বছর পর প্রথম বার আয়োজিত হল মহিলাদের টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের মহিলা টেস্ট লর্ডসে অনুষ্ঠিত ১৫১তম টেস্ট। আর সেই ম্যাচেই জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতেরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ২৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্মৃতি মন্ধনা (৮৫ রান), হরমনপ্রীত কউর (৫৮ রান) এবং দীপ্তি শর্মা (৫৭ রান) দুর্দান্ত ব্যাটিং করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলার ক্রান্তি গৌড়ের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে মাত্র ১৭০ রানেই রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। সেই থেকেই লিড নিয়ে নেয় ভারত। ১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। হরমনপ্রীতেরা ৭ উইকেটে ৩৪১ রান তুলে ডিক্লেয়ার করেন। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৫৭ রানের লক্ষ্য রাখেন তাঁরা। জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৮৬ রানে। লর্ডসের ইতিহাসে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট শতরান করার গৌরব অর্জন করেন যস্তিকা।

লর্ডসের ঐতিহাসিক মাঠে ভারতের মেয়েদের এই অবিস্মরণীয় টেস্ট জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই টেস্টেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলে ফেলেছেন ভারতের দুই ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলেছেন যস্তিকা ভাটিয়া। তিনিই হলেন লর্ডসে প্রথম মহিলা টেস্ট শতরানকারী। অনার্স বোর্ডে নাম তুলেছেন ক্রান্তি গৌড়ও। তিনি প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন। তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে লর্ডসে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন ইংল্যান্ডের সোফি এলকেস্টোনও। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও মাথা উঁচু করেই দেশে ফিরবেন হরমনপ্রীত, মন্ধানারা।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page