top of page

রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ, জুন মাস অব্দি রেলে উচ্ছেদ নয়



কলকাতা, ১৭ জুন, ২০২৬: বাংলায় পালাবদলের পর রাজ্যের পুলিশ ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে এবং বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ করে তুলতে এক বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে রাজ্যের পুলিশ ও কলকাতা পুলিশের আধুনিকীকরণ নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৌ স্বাক্ষরের পরে তিনি বলেন, ‘১৬ হাজার কনস্টেবল ট্রেনিং নিয়ে বসে রয়েছেন। তাঁদের কাজে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।’

পূর্বতন তৃণমূল সরকারের আমলে গত ২০২৫ সালের নভেম্বরে 'রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়' রাজ্য পুলিশের সঙ্গে মউ স্বাক্ষরের প্রস্তাব দেয়। যদিও সেই সময় প্রস্তাব নিয়ে তৎকালীন রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশ, অসম, হরিয়ানা-সহ দেশের বেশিরভাগ রাজ্যই ইতিমধ্যে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই মউ স্বাক্ষর করে ফেলেছে। রাজ্য পুলিশকে উন্নত করতে একাধিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘রিক্রুটমেন্ট বাড়ানো, রিক্রুটমেন্ট পলিসিকে আরও স্বচ্ছ করার কাজ চলছে। আমাদের ১৬ হাজার কনস্টেবল ট্রেনিং নিয়ে বসে রয়েছেন, তাঁদেরও কাজে লাগানোর ব্যবস্থা হবে।’ একই সঙ্গে আধুনিক সরঞ্জামে রাজ্য পুলিশকে সাজানোর পরিকল্পনা রয়েছে বলেও আশ্বাস দেন তিনি। এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ - দুই বাহিনীই প্রভূতভাবে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ট্রেনিংপ্রাপ্ত পুলিশদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা ও আপদকালীন পরিস্থিতি আরও দ্রুত সামাল দিতে এবার প্রতিটি থানায় আধুনিক ‘১১২ সিস্টেম’ চালু করা হবে। রাজ্যপাল স্বয়ং এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন বলে জানান তিনি।

এ দিন রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্ড্রার সঙ্গে মৌ স্বাক্ষর করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি ও সাইবার সহায়তা এবং অ্যাকাডেমিক প্রোগ্রাম ও সক্ষমতা বৃদ্ধিতে রাজ্য পুলিশকে সাহায্য করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়। পুলিশের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বাড়াতে একাধিক কোর্স চালুর ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।





যতগুলি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের উচ্ছেদের নোটিস নিয়ে মামলা হয়েছে, জুন মাস পর্যন্ত সেখানে নতুন করে আগের নোটিস কার্যকর করা যাবে না। বুধবার রেলের জমিতে জবরদখল উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, যাঁদের কোনও সময়ে রেল বসার অনুমতি দিয়েছিল (বৈধ হকার) এমন ক্ষেত্রে আগামী দিনে রেল তাদের অবস্থান জানাবে রিপোর্ট দিয়ে। কারণ, কিছু ক্ষেত্রে উচ্ছেদ করার আগে বিকল্প জায়গার বিষয়টাও বিবেচনা করে আদালতে জানাতে হবে রেলকে। অভিযোগ, এর মধ্যে বেশ কিছু জায়গায় রেলস্টেশন সংলগ্ন জায়গায় নোটিস দেওয়া হলেও, বাস্তবে সেই জমি রেলের কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আগে রেলকে এইসব জায়গায় সরেজমিনে দেখে ‘ফিজিক্যাল ভেরিফিকেশন’ করে আগামী দিনে রিপোর্ট দিতে হবে।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page