top of page

রাজ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Aug 7
2 min read

কলকাতা, ৭ অগস্ট, ২০২৬: স্বাধীনতার মেগা উৎসব উদযাপিত হচ্ছে এবার পশ্চিমবঙ্গে। নতুন উন্মাদনা নিয়ে পালিত হচ্ছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক বছর আগে দেশজুড়ে এই উদ্যোগের সূচনা করলেও, রাজ্যে রাজনৈতিক সমীকরণের কারণে এতদিন এই পদযাত্রার রেশ সেভাবে পড়েনি। শুক্রবার কলকাতা সার্ভে বিল্ডিংয়ের সামনে থেকে হাজরা মোড় পর্যন্ত তেরঙ্গা যাত্রায় অংশ নিয়ে সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুক্রবার এই ‘তিরঙ্গা যাত্রা’য় মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার দুই সদস্য ছাড়াও ছিলেন শিশির বাজোরিয়া-সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এ দিন মঞ্চে ছিলেন রাজস্থানের প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রাঠৌর। গোটা রাজ্য জুড়ে ব্লক থেকে জেলা এবং রাজ্য স্তর পর্যন্ত সরকারি ভাবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গোটা রাজ্যে ৭০ লক্ষ জাতীয় পতাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুল-কলেজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে। বিকেলে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে ছিল বিপুল জনসমাগম। রাজপথে শুধুই ত্রিবর্ণ পতাকা। মাথা গোনার উপায় নেই।

শুক্রবার দিনভর নিজের কেন্দ্র ভবানীপুরে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এদিন দুপুরে ভবানীপুরের গুরুদ্বারে যান তিনি। গেরুয়া পাগড়ি, সাদা পাঞ্জাবি-পাজামায় গুরুদ্বারে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তারপরই সেখানকার বাকি ভক্তদের মতো সেবার কাজে শামিল হন। 'লঙ্গরে' ভক্তদের খাবার পরিবেশন থেকে বাসন ধোয়া - সবই নিজে হাতে করেন মুখ্যমন্ত্রী। পরে নিজেও সকলের সঙ্গে বসে 'লঙ্গর' খান।

পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছরে রাজ্যজুড়ে অন্তত ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করছে রাজ্য সংস্কৃতি দফতর। সমস্ত সরকারি ও প্রশাসনিক প্রতিষ্ঠানকে জাতীয় পতাকার রঙে আলোকমালায় সজ্জিত করা হবে। পাশাপাশি, আগামী ১০ অগস্ট নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত ৫০ হাজার মানুষের একটি ঐতিহাসিক তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। দলমত, বর্ণ ও ধর্ম নির্বিশেষে সমস্ত দেশপ্রেমিক নাগরিককে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার বিনম্র আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বার্তাকে স্মরণ করে সকলকে “হর ঘর তেরঙ্গা, দিল সে তেরঙ্গা, প্যায়ার সে তেরঙ্গা” সফল করার আহ্বান জানান তিনি।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page