ম্যাচে হ্যান্ডশেক না হওয়া নিয়ে ভারত- পাক দ্বন্দ্ব, পাকিস্তানের তিনটি পদক্ষেপের জবাবে ভারতও পদক্ষেপ নিল
- The Conveyor
- Sep 15, 2025
- 1 min read

১৫ সেপ্টেম্বর, ২০২৫: এশিয়া কাপ ‘বয়কট’র হুমকি এল পাকিস্তান থেকে! হুঁশিয়ারি সোজা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। হ্যান্ডশেক বিতর্কে তিনটি কড়া পদক্ষেপ করেছে পাকিস্তান। গোটা ঘটনার সূত্রপাত, ম্যাচে হ্যান্ডশেক না হওয়া নিয়ে। রবিবার টসের সময় সূর্য পাকিস্তান অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারেরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনার প্রতিবাদ করে পাকিস্তান।
প্রথমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান। সেখানে ছিলেন না আঘা। এর পর সোমবার পাকিস্তান বোর্ড দাবি করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এখনই এশিয়া কাপ থেকে সরিয়ে দিতে হবে। কারন, পাক বোর্ডের দাবি, পাইক্রফ্টই নাকি টসের সময় সূর্যকে বলেছিলেন আঘার সঙ্গে করমর্দন না-করতে। তৃতীয় পদক্ষেপ হিসাবে তারা জানায়, তাদের দাবি মানা না হলে প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেবে তারা।
তার উত্তরে ভারত জানিয়েছে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলে অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন না মহসিন নকভির হাত থেকে। উল্লেখ্য, নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও।
এদিকে ক্ষোভের বশে পাক ক্রিকেট বোর্ডেরই এক কর্তাকে সাসপেন্ড করেছে। পিসিবির ‘ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট’ উসমান ওয়ালাহাকে সাসপেন্ড করেছে পিসিবি। অভিযোগ, রবিবারের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাতে দেরি করেছিলেন উসমান।













Comments