top of page

ভোটার তালিকায় ‘কারচুপি’র অভিযোগে রাজ্যের চার আধিকারিক অবশেষে সাসপেন্ড



কলকাতা, ২১ অগস্ট, ২০২৫: ভোটার তালিকায় ‘কারচুপি’র অভিযোগে রাজ্যের চার আধিকারিককে অবশেষে সাসপেন্ড করল রাজ্য সরকার। চার জনের বিরুদ্ধেই ডিপি (ডিপার্টমেল্টাল প্রসিডিং) করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। তবে তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর করা হচ্ছে না এখনই বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, ভোটার তালিকায় অবৈধ ভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড (নিলম্বিত) করে তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ দেওয়া হয়।

৮ অগস্ট রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযুক্তদের মধ্যে দু’জন ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা ইআরও) এবং দু’জন ‘সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)।

যদিও নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত না নেওয়ায় মুখ্যসচিবকে দিল্লি ডেকে পাঠায় নির্বাচন কমিশন। রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নিতেই হবে জানিয়ে দেয় কমিশন। মুখ্যসচিবকে ২১ অগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। এফআইআর না করা হলেও চার জনকেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page