top of page

বুলেট ট্রেন পাচ্ছে রাজ্য, গোটা রাজ্য জুড়ে যাবে রেলপথে


কলকাতা, ৬ জুন, ২০২৬: কেন্দ্রীয় বাজেটে বারাণসী- শিলিগুড়ি হয় স্পিড রেল করিডরের পর (যেখানে মাত্র ৩ ঘন্টায় গোটা রাস্তা কভার করা হবে) আজ বুলেট ট্রেনের প্রাপ্তি হল রাজ্যে। রাজ্যে এক মাস হল ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তার পরে প্রথম বার কলকাতায় এসেছেন রেলমন্ত্রী। একটা গোটা দিন তিনি এ রাজ্যকে দিলেন। মেট্রোয় চাপলেন। কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে মেট্রো করে নোয়পাড়া যান। সেখান থেকে অটো করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পৌঁছে কনভয়তে চাপেন।

নবান্নে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী। আগামী দিনে রাজ্যবাসী কী কী সুবিধা পাবেন, শুভেন্দু এর পরে একে একে তুলে ধরেন। তিনি জানান, "দিল্লি থেকে লখনউ, বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে বুলেট ট্রেন। রাজধানী থেকে শিলিগুড়িতে পৌঁছোনো যাবে ছ’ঘণ্টায়। রাজ্যে ১০২টি নতুন অমৃত ভারত স্টেশনের আধুনিকীকরণ হবে। ৫৩৮টি উড়ালপুল, আন্ডারপাস তৈরি হবে। পেন্ডিং রেল প্রকল্পে এনওসি দিলে, জমি দিলে ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সুযোগ রেলের রয়েছে।’’ শুভেন্দু আরও জানান, ‘ডবল ইঞ্জিন’ সরকার আন্ডারপাসের জন্য ৪০টি এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিয়েছিল। আগামী ৫ বছরে ৬০টি নতুন ট্রেন পাবে রাজ্য। এদিন তিনি আরও জানান, "এখনও পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি এলাকা রেল যোগাযোগের বাইরে রয়েছে। করিমপুর, তেহট্ট, জলঙ্গি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, হিলি-সহ একাধিক অঞ্চলকে রেল মানচিত্রের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য, রাজ্যের প্রত্যেক জেলাকে উন্নত রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করা। কেন্দ্র ও রাজ্যের এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রী পরিষেবা, পণ্য পরিবহণ এবং আঞ্চলিক অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।" শনিবার রেলমন্ত্রীকে নিয়ে চিংড়িহাটায় মেট্রোর কাজ পরিদর্শনে যান শুভেন্দু। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একমাসের মধ্যে সমস্ত রেল প্রকল্পের জমি জট কাটাতে জেলাশাসকদের সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০১৯ সালে সিএএ আন্দোলনের নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব চলেছিল, রেলের যা ক্ষয়ক্ষতি করা হয়েছিল, সেই ঘটনার তদন্তে একটি স্পেশ্যাল সেল তৈরি করার জন্য রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি মুখ্যমন্ত্রী তুলেছেন বলে সূত্রের খবর। ভবিষ্যতে যাতে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করার সাহস কেউ দেখাতে না পারে, তার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page