পড়ুয়াদের বই পড়ায় আগ্রহ বাড়াতে কাঁকিনাড়ায় আয়োজিত 'বইমন মেলা'
- The Conveyor
- Aug 21, 2025
- 1 min read

ডিজিটাল দুনিয়ায় পড়ুয়াদের বই পড়ার অভ্যেস ক্রমশ: কমছে। মোবাইল কিংবা অনলাইন বিনোদন দেখতে কিংবা গেম খেলতে পড়ুয়ারা বেশি আসক্ত হয়ে পড়ছে। মোবাইলে বুঁদ হওয়া রুখতে বুধবার কাঁকিনাড়ার ফিঙ্গাপাড়া গার্লস হাই স্কুলে আয়োজিত হল ' বইমন মেলা'। এডু-চেঞ্জ সংস্থার পুরোধা মঞ্জীর ঘোষের সহায়তায় আয়োজিত হল এই মেলা। এমনকি উক্ত সংস্থার তরফে স্কুলে ছাত্রীদের জন্য একটি বুক কর্নার তৈরি করে দেওয়া হয়েছে। স্কুল লাইব্রেরি ছাড়াও যাতে শিক্ষার্থীরা যাতে বই পড়ার ক্ষেত্রে বেশি আগ্রহী হয়, সেদিকে নজর রেখেই স্কুলে বুক কর্নার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশ্ববর্তী স্কুলের শিক্ষার্থীরাও এই বইমন মেলা দেখতে এসেছিল। মেলা থেকে বই নিয়ে নিজ নিজ স্কুলে তাঁরা ফিরে গিয়েছে। এদিন অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা রুমা সাহা। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন এডু চেঞ্জের সদস্যা সুজাতা দত্ত ও নুপূর গুপ্তা, আশুতোষ বিদ্যালয়ের সিঞ্চিতা দিদিমণি ও নবনীতা দিদিমণি। স্কুলের কন্যাশ্রীর নোডাল শিক্ষিকা শ্রীলা ভট্টাচার্য বলেন, দিন যত এগোচ্ছে, পড়ুয়ারা ততই এন্ড্রয়েড মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এই নেশা থেকে নতুন প্রজন্মকে সরাতেই হবে। অন্যথায় আগামীদিনে বিপদ ঘনিয়ে আসবে। তাঁর দাবি, বই পড়ার ক্ষেত্রে অভ্যেস বাড়াতেই তাঁরা বইমন মেলার উদ্যোগ নিয়েছেন।













Comments