১৭ ফেব্রুয়ারি, ২০২৬: মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রচলিত রীতির বাইরে গিয়ে এ বার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায়, খোলা আকাশের নীচে। সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে এই অনুষ্ঠান হয়ে থাকে। শপথবাক্য পাঠ করে তারেক রহমান বলেন, “আমি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।” নতুন এবং পুরনো সংসদ সদস্
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬: রাজ্যের কোল্ড স্টোরেজ ইউনিটগুলির প্রতিনিধিত্বকারী একমাত্র সক্রিয় সংস্থা, পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (ডব্লিউবিসিএসএ) আজ কলকাতার তাজ তাল কুটিরে তাদের ৬১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করে। সভার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রী বেচারাম মান্না, মাননীয় কৃষি বিপণন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; শ্রী প্রদীপ কুমার মজুমদার, মাননীয় এমআইসি বিভাগ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং উপস্থিত ছিলেন: শ্রী সুনীল কুমার রানা, ডব্লিউবিসিএসএ
১৬ ফেব্রুয়ারি, ২০২৬: সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার কয়েক মাসের মধ্যেই আবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারত। জম্মু-কাশ্মীর সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল ইরাবতী নদীর অতিরিক্ত জল আর পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া যাবে না। জম্মু ও কাশ্মীরের জল সম্পদমন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, ৩১ মার্চের মধ্যেই শাহপুর কান্দি বাঁধের কাজ শেষ হয়ে যাবে। বাঁধটি তৈরি হয়ে গেলেই ইরাবতীর অতিরিক্ত জল পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেওয়া হবে। গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গ
Comments