top of page

তিন প্রাক্তন তৃণমূল সাংসদ বিজেপিতে

কলকাতা, ৯ জুলাই, ২০২৬: অবশেষে যা ভাবা হয়েছিল, সেই মোতাবেকই কাজ হল। বিজেপিতে যোগদান করলেন তৃণমূল প্রাক্তন তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন রাজ্যসভার প্রাক্তন তিন সাংসদ। তার পরেই শমীক জানিয়ে দেন, এই যোগদান ‘ব্যতিক্রমী’ ঘটনা। তিনি স্পষ্ট বলেন, ‘‘তৃণমূলে থেকে যাঁরা দুর্নীতি করেননি, তাঁদের আগেই পাশে চেয়েছে বিজেপি।’’

রাজ্যে পালাবদলের পরে তাঁরা রাজ্যসভার সদস্যপদ ছাড়েন। শমীক ভট্টাচার্য জানান, বাংলার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রেখে এই তিন জন যোগ দিচ্ছেন বিজেপিতে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের একমাত্র পরিচয়, তাঁরা বিজেপি কর্মী।’ তিনি আরও বলেন, ‘চার ঘণ্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যাঁরা মানুষকে লুঠ করেছে তাঁদের জন্য দরজা বন্ধ।’

তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে। ভোট রয়েছে ২৪ জুলাই। তার আগে, এই সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক, সুখেন্দু শেখরদের বিজেপিতে যোগদান নিয়ে বেশ কিছুটা চর্চা রয়েছে। রাজ্যসভার উপনির্বাচনে ওই তিন খালি আসনের ভোটের লড়াইতে বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে রয়েছে জল্পনা। তৃণমূলের তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগদানের দিনই, নবান্নে পৌঁছতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন শাহ। তারপরই নবান্নে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও বহরমপুরের সাংসদ তথা তৃণমূলের প্রাক্তন সদস্য ক্রিকেটার ইউসুফ পাঠানও এদিন নবান্নে পৌঁছন। জানা গিয়েছে, ইউসুফও মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এবার দেখার, দুইয়ে দুইয়ে চার হয় কি না। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনও দলের পতাকা নেওয়া নিয়ে আমার অন্তত কিছুটা হলেও সন্দেহ রয়েছে। সৌরভ গাঙ্গুলির মত, প্রসেনজিৎ ও বার বার বলেন, তাঁর কাজই তাঁর পরিচয়। কোনও রাজনৈতিক দল করবেন না। দেখা যাক।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page