top of page

“জেন-জি রা দেশবিরোধী নয়, আমি তাদের সম্পূর্ণ বিশ্বাস করি", বললেন মোহন ভাগবত

৬ অগস্ট, ২০২৬: “জেন-জিরা দেশবিরোধী নয়”। বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সারা দেশ জুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কে কেন্দ্র করে জেন জি দেড় ছাত্র আন্দোলন নিয়ে প্রচুর মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তার মধ্যে বেশিরভাগই ছিল বিরূপ মন্তব্য। মূলত এই আন্দোলনকারীরা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং টাকা নিয়ে আন্দোলনে নেমেছে, সেটাই ছিল মূল প্রতিপাদ্য সেই সব মানুষদের। কিন্তু যেই সরকারের বিরুদ্ধে আন্দোলন, সেই সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ করানোর পাশাপাশি ছাত্রদের বাকি দাবিগুলিও মেনে নেয়। তারপর সংঘের প্রধানের এই মন্তব্য রাজনৈতিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই এক অন্য মাত্রা যোগ করবে সন্দেহ নেই।

বৃহস্পতিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মোহন ভাগবত। সেখানেই তিনি আলোচনায় অংশ নিয়ে বলেন যে দেশের যুব ও নতুন প্রজন্মের উপরে তাঁর পূর্ণ আস্থা আছে। মোহন ভাগবত বৃহস্পতিবার বলেছেন, 'জেন জি যদি প্রতিবাদ করে তবে তারা দেশ বিরোধী নয়, আমাদের নিজেদের মানুষ।' একইভাবে তিনি বলেন, 'আমরা যখন জেন -জি দের বয়সে ছিলাম, তখন আমরা আমাদের বড়দের কথা শুনতাম। আমরা কখনও প্রশ্ন করতাম না। এখনকার প্রজন্ম যৌক্তিক উত্তর চায়।' মোহন ভাগবত বলছেন, 'জেন জি এবং জেন আলফা , আমাদের বর্তমান প্রজন্মের চেয়ে বেশি সৎ। দেশপ্রেম এবং সেবার সৎ আবেদন তাদের সাথে কাজ করে।’ ছাত্র আন্দোলনকারীদের উপরে কাঁদানে গ্যাস-লাঠি চার্জের কথা উঠলে তিনি জানান যে এই বিষয়ে তার কাছে সঠিক তথ্য নেই। তবে বিশ্বাস করতে হলে, তিনি জেন-জি দেরই বিশ্বাস করবেন। তার সঙ্গেই তাঁর উক্তি, ‘আমি জেন জি -কে চোখ বন্ধ করে বিশ্বাস করি।’ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাঁর বার্তা, সিস্টেম সংক্রান্ত বদল চেয়ে আন্দোলন করা প্রতিটি পড়ুয়ারা অধিকার। তবে গণতন্ত্রে যাতে এই অনুভূতিগুলি প্রকাশের একটা সঠিক পথ দেখানো হয়, তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ভাগবত শিক্ষায় ব্যাপক সংস্কারকে সমর্থন করে বলেন, একটি বা দুটি সংস্কারই যথেষ্ট নয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে মোহন ভাগবত বলেন, শিক্ষা কোনো ব্যবসা নয়, আমাদের সবাইকে শিক্ষা দিতে হবে। ফি কাঠামো নিয়ে কাজ করা দরকার। তিনি বলেন, 'আমাদের শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া দরকার। শিক্ষা দেওয়া শুধু সরকারের দায়িত্ব নয়, এটা সমাজেরও দায়িত্ব।'

এদিকে, ভারতের সঙ্গে পাকিস্তান ও চিনের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ‘সংঘাতের সময় আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্ক নষ্ট করা উচিত নয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের স্থগিত রাখা যেতে পারে, তবে সেগুলি বিচ্ছিন্ন করা যাবে না। ভাগবত আরও বলেন, সংঘাতের সময় জনগণের সরকারের পাশে দাঁড়ানো উচিত, অন্যদিকে জোর দিয়ে বলেন যে মানবতা শেষ পর্যন্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে যায়।’ তিনি বলেন, ‘সংঘাতের সময় আমরা সরকারের পাশে আছি, কিন্তু আমরা এটাও জানি যে মাঝে মাঝে আমাদের এক হতে হয়। মানবতা এক।’



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page