top of page

ইউনিফর্ম সিভিল কোড চালু করতে বিল, আসবে জমি কেনাবেচা বিল এবং ধর্মান্তকরণ বিরোধী বিল

Aug 11
2 min read

কলকাতা, ১১ অগস্ট, ২০২৬: ইউনিফর্ম সিভিল কোড চালু করতে বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। মধ্যেই ধর্মান্তকরণ বিরোধী বিল আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক সভার শেষে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। এ দিনের বৈঠকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের সাংসদ-বিধায়ক, ক্যাবিনেট মন্ত্রী, জেলাশাসক এবং প্রায় ৭৫ জন বিডিও উপস্থিত ছিলেন। সেখানেই বাঁকুড়া ও জঙ্গলমহল অঞ্চলে বিদেশি অর্থ সাহায্যে দরিদ্র মানুষকে বিভ্রান্ত করে বেআইনি ধর্মান্তর ও মৌলবাদী তৎপরতা চালানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

আগামী কাল অর্থাৎ ১২ অগস্ট FCRA সংশোধনী বিল পেশ হতে পারে লোকসভায়। বিদেশ থেকে পাঠানো টাকায় ধর্মান্তকরণ-সহ নানা বেআইনি কাজ চলছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে। তাই এই নিয়ে নজরদারি বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। তার ঠিক আগের দিন বিদেশ থেকে পাঠানো টাকা আর ধর্মান্তকরণকে এক সুতোয় বেঁধে তোপ দাগলেন শুভেন্দু। গোটা দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও এই ধরনের কার্যকলাপ চলছে বলে দাবি করেন শুভেন্দু। তিনি সরাসরি বলেন, ‘জঙ্গলমহলের গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশ থেকে আনা টাকার জোরে ধর্ম পরিবর্তনের যে ট্রেন্ড চলছে, সেটা আমাদের নজরে রয়েছে।’ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু। জমি কেনাবেচা নিয়েও বিল আনবে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে প্রকল্প চিহ্নিতকরণ ও ডিপিআর (DPR) তৈরির পর অক্টোবরে টেন্ডার ডাকবে প্রশাসন। পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েতগুলিকে অগ্রাধিকার দিয়ে প্রতি অঞ্চলে অন্তত ৫০ লক্ষ টাকার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

খুব শীঘ্রই ইউনিফর্ম সিভিল কোড আসছে বলেও এ দিন জানান শুভেন্দু। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত এবং জিরামজি প্রকল্প বাস্তবায়নেও এ দিন জোর দেন শুভেন্দু। আইসিডিএস সেন্টার এবং প্রাইমারি স্কুলগুলির উন্নয়ন তাঁর অগ্রাধিকার বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা সিএএ-তে আবেদন করলে, ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের রেশন, অন্নপূর্ণা বা বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত করা যাবে না।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page